আরও দুই আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ঢাকা-১০ ও কক্সবাজার-৪ আসনের ব্যালট পেপার এবং রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এই দুই আসনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা প্রদান করেন। ....
