নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরার আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ....
লোড হচ্ছে...
সাতক্ষীরার আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। ....
গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ....
জিরাবোঝাই ট্রাক আটক করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার এসআই আনোয়ারকে ক্লোজ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। ....
ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন। ....
সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ....
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানিয়েছে পুলিশ। ....
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে সোমবার (২ মার্চ) এ বিষয়ে শুনানি হয়। ....
অপহরণের নাটক সাজিয়ে এক ব্যবসায়ীর প্রায় পৌনে ৪ কোটি টাকা লুট করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ঢাকার সিএমএম কোর্টে মামলাও হয়েছে। ....
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ....
খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ....
উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে। পরে ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ....
হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পাওয়ার একদিন পরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল। ....
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়। ....
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন যুক্তরাজ্যের লন্ডনে থাকা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ....
বরিশালে আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগ নেতাদের বিতর্কিত জামিন ইস্যুতে আদালত অঙ্গনে উত্তেজনা থামছেই না। টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আদালত বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। এতে অচল হয়ে পড়েছে আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচারপ্রার্থী। ....
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। ....
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন বাগেরহাটের খান আকরাম হোসেন। ....