একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন বাগেরহাটের খান আকরাম হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এর আগে বুধবার শুনানি শেষ করে রায়ের দিন ধার্য করা হয়েছিল।
মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে। ২০১৭ সালের ৩১ মে অভিযোগ আমলে নেওয়ার পর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী ও শেখ রফিকুল ইসলাম বাবুল। তাদের মধ্যে কয়েকজন কারাগারে ছিলেন।
পরবর্তীতে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেন।
মানবকণ্ঠ/আরআই




