বইমেলা ২০০৪ এ লেখক মোশতাক আহমেদের প্রথম উপন্যাস ‘জকি’ প্রকাশিত হয়েছিল। সে সময় প্রকাশিত বইটির মাত্র এক কপি বিক্রি হয়েছিল। এমন ঘটনায় যে কোন লেখকের জন্যই মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে এতে দমে যাননি তখনকার নবাগত লেখক মোশতাক আহমেদ। তিনি চেষ্টা করে গেছেন গত ২০ বছর ধরে। লিখেছেন শতাধিক উপন্যাস। এছাড়া নিজেকে শুধু এক জায়গায় সীমাবদ্ধ রাখেননি। ১২০টি উপন্যাসের মধ্যে বেশিরভাগই সায়েন্স ফিকশন। এক্ষেত্রে তিনি এবার হাফ সেঞ্চুরি করেছেন। এবারের বইমেলায় এসেছে তার ৫০তম সায়েন্স ফিকশন ‘দ্য নিউ ওয়ার্ল্ড’। এছাড়াও বহুমাত্রিক লেখক মোশতাক আহমেদ ধারাবাহিকভাবে লিখেছেন প্যারাসাইকোলজি থ্রিলার, ভৌতিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস, কিশোরদের জন্য শিশিলিন গোয়েন্দা সিরিজ রূপার সিন্দুক। একই সঙ্গে ভ্রমণ ও মুক্তিযুদ্ধের উপন্যাস রচনায়ও তিনি সমাদৃত হচ্ছেন সর্বত্র। ....