উনিশশো বায়ান্ন সালের সেদিন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন মুহাম্মদ মাহফুজ হোসেন। তার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একুশে ফেব্রুয়ারি দুপুরে গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে গ্রহণ করি আমি। কপালে গুলিবিদ্ধ রফিককে দেখেই মৃত ঘোষণা করা হয়, আর উরুতে গুলিবিদ্ধ আবুল বরকত মারা যান রাতে, আমার চোখের সামনেই। পরদিন ২২ ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি জায়গায় আবার পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে। সরকারি হিসেবে চারজন নিহত হবার কথা বলা হয়। কিন্তু দুদিনে ঠিক কতজন আসলে নিহত হয়েছিলেন তার সঠিক সংখ্যা এখনও অজানা। ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, তা ভেঙে ফেলা ও পরে পুনঃনির্মাণ, একুশে নিয়ে গান ও কবিতা রচনা, এগুলোর মাধ্যমে কয়েক বছরের মধ্যেই বাঙালির এক প্রতীকী সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয় একুশে ফেব্রুয়ারি।
একুশের প্রথম বার্ষিকী মানে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি পালন করা হয় একুশের প্রথম বার্ষিকী। কারাগারের বন্দিরা কিভাবে প্রথম বার্ষিকী পালন করেছিলেন তার একটা বর্ণনা পাওয়া যায় প্রয়াত দার্শনিক সরদার ফজলুল করিমের বর্ণনায়। সরদার ফজলুল করিম তার বই ‘বায়ান্নর কারাগার’ গ্রন্থে লিখেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে তখনো যারা নিরাপত্তা বন্দি হিসেবে কারাগারে ছিলেন, তারা হলেন অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী, অলি আহাদ, মোহাম্মদ তোয়াহা, পাবনার আবদুল মতিন, টাঙ্গাইলের শামসুল হক প্রমুখ। তারা ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের দোতলায়।
১৯৫৩ সালের ২০ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুলের আইনজীবীরা জানিয়েছেন, অন্যসব মামলায় আগেই জামিন হয়েছে। এখন বিএনপি মহাসচিবের মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই। এর আগে গত ৬ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গতকাল বুধবার তার জামিন মঞ্জুর করেন আদালত। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান। গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন। সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান মির্জা ফখরুল। গত বছরের ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সেদিন থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনিও কারাগারে রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়ে কারামুক্তির পথে থাকলেও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের সদস্য সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বহু নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন।
মানবকণ্ঠ/এআই

