প্রসঙ্গ: এমপিওভুক্ত প্রতিষ্ঠান
সারা দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২২ হাজার ১৭৪টি। গত সরকারের ১৫ বছরের শাসনামলে নতুন করে এমপিওভুক্ত করা হয়েছিল ৬ হাজার ৮০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে মূল বেতন ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা এই সকল প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। ....
