গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপপ্রেস সচিব
গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) সম্প্রতি যে বিবৃতি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, \"গণমাধ্যমের স্বচ্ছতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।\" তবে, গত এক বছরে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীকার ক্ষুণ্ণ করেছে—এমন অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। ....
