ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাজধানী ঢাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ৫০ জনের অধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন পর্যায়ের বিচারক সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালিত এই টিম নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নির্বাচন চলাকালে ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা, আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।
সি এম এম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) সম্পন্ন করে বিচার বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্বশীল তদারকি ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ম্যাজিস্ট্রেটদের এই ভূমিকা নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের আস্থা বাড়াতে সহায়ক হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিচার বিভাগের এমন সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে এবং ঢাকার নির্বাচনী ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।




Comments