রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে সিসা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৩ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৬৬ কেজি সিসার উপকরণ, ৪১টি সিসার স্ট্যান্ড এবং সিসায় ব্যবহৃত ৪০ কেজি বিশেষ কয়লা জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রটি মূলত ইরান থেকে সিসা সংগ্রহ করে দেশে আনত। এছাড়া তারা বিদেশফেরত যাত্রীদের মাধ্যমেও সিসার বিভিন্ন উপকরণ কৌশলে দেশে নিয়ে আসত। পরে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন ব্যবহার করে তারা গ্রাহকদের কাছে এসব পণ্য পৌঁছে দিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, গুলশান ও বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সিসা বারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় রাজধানীসহ সারা দেশে বর্তমানে সিসার প্রকাশ্য ব্যবসা অনেকটা বন্ধ হয়ে গেছে। তবে অনলাইনভিত্তিক এই সিন্ডিকেটটি ঘরোয়াভাবে সিসা সেবনের সরঞ্জাম সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments