রাজধানীর গুলশান-২ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে আগুন লাগার ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- বিস্ময় (৩০) ও মাহমুদ হাসান (৫০)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ময়ের শরীরের ১০ শতাংশ এবং মাহমুদ হাসানের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিএইচ




