রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
এদিকে, শাহ আলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুন দেওয়ার কারণ এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিএইচ




