গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শনিবার সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন। সেখানেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে তাঁর এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাঁকে সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে।
মানবকণ্ঠ/এআই





