কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। খবর আল জাজিরা
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৩ মার্চ) কাতারকে লক্ষ্য করে ইরান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়। তবে অপর ক্ষেপণাস্ত্রটি আল–উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতার কর্তৃপক্ষ জানায়, ইরান এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে তেহরান পাল্টা হামলা চালাচ্ছে, যার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।




Comments