সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি পদত্যাগ করেছেন। পদত্যাগকারী বিচারপতিরা হলেন—বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মামুনুর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৮ দফা অনুযায়ী বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মামুনুর রহমান রাষ্ট্রপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি উঠেছিল। এরই ধারাবাহিকতায় আজ এই দুই বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




