দেশে গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত পর্যাপ্ত গ্যাসের মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (১৪ নভেম্বর) তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর চেষ্টা চলছে। এসব কেন্দ্র চালু হলে অতিরিক্ত ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী গ্রীষ্মে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।




