পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে আটজন এবং অপরটিতে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে বদলি আট কর্মকর্তা
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন:
মুহাম্মদ সাইফুল ইসলাম: অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি হয়ে অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার): পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি হয়ে পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম: পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি হয়ে বিশেষ পুলিশ সুপার, সিআইডি।
মো. সজীব খান: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে বদলি হয়ে পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
মো. মিজানুর রহমান: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি হয়ে উপপুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী।
মাকসুদা খাতুন: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি হয়ে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।
মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবা: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি হয়ে পুলিশ সুপার, নৌপুলিশ।
মো. রবিউল ইসলাম, পিএসসি: পুলিশ সুপার, পিবিআই থেকে বদলি হয়ে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বদলি ছয় কর্মকর্তা
অপর প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন:
মো. মোয়াজ্জেম হোসেন: ডিআইজি, এসবি, ঢাকা থেকে বদলি হয়ে ডিআইজি, এপিবিএন।
মো. সাজ্জাদুর রহমান: পুলিশ কমিশনার (ডিআইজি), কেএমপি, খুলনা থেকে বদলি হয়ে ডিআইজি, সিআইডি।
মো. আসফিকুজ্জামান আকতার: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি হয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা।
মো. নাজিমুল হক: অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম থেকে বদলি হয়ে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট।
মুনশী শাহাবুদ্দীন: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি হয়ে অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম।
মো. কামরুল ইসলাম: অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), এসবি, ঢাকা থেকে বদলি হয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার), আরপিএমপি, রংপুর।




