স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে একযোগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে চায় দলটি।
রোববার (২৯ নভেম্বর) সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে একসঙ্গে আন্দোলন করে আসা ১১ দলের শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত।
এ বিষয়ে নির্বাচন কমিশনকে দলটির অবস্থানের কথা জানানো হয়েছে বলেও জানান তিনি।
বিএইচ





