ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে মাত্র ২৮ ওভার খেলা সম্ভব হয়েছিল। প্রথম সেশনের পর লাঞ্চ বিরতিতে গিয়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আর মাঠে নামতে পারেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। ফলে তৃতীয় দিনের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে তৃতীয় দিনে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। উইকেটে ৫৬ রানে থাকা রায়ান রিকেলটন এবং ৫ রানে থাকা কাগিসো রাবাদা দিনের শুরুতেই দলের রান ৪০০ পার করে দেন এবং বাংলাদেশের স্কোরা টপকে লিড নিতে শুরু করেন।
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ৯৪.১ ওভারে ৭ উইকেটে ৪১০ রান। বর্তমানে রায়ান রিকেলটন ৬১ রানে এবং কাগিসো রাবাদা ২৩ রানে ব্যাট করছেন। বাংলাদেশের চেয়ে স্বাগতিকরা এরই মধ্যে ১০ রানে এগিয়ে গেছে। ইনিংসে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪টি এবং তাসকিন আহমেদ ২টি উইকেট নিয়েছেন।
তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যক্তিগত ৪৯ রানের মাথায় পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরপর তিনটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেয় টাইগাররা।
বাভুমা মাঠ ছাড়ার পর তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন উইয়ান মুল্ডার। এরপর নতুন ব্যাটার মার্কো ইয়ানসেনকেও ৮ রানআউট করেন তাসকিন। দুই পেসারের সাফল্যের ধারায় নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদও। সাইমন হার্মার ১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।
এর আগে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় উইকেটশূন্য ছিল বাংলাদেশ। উল্টো রায়ান রিকেলটনের একটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন ফিল্ডার মাহফিজুল ইসলাম। তবে পরবর্তীতে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে দারুণভাবে ফিরেছিল বাংলাদেশ দল।
ডিআর




