রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ২২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১৩টি ককটেল, ৯টি পেট্রল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ।
এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, একটি বাস, ৫টি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বিএইচ




