আওয়ামী লীগ এখন চাপমুক্ত
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, গত ১৪ বছরে আওয়ামী লীগের যে অর্জন এটা অভাবনীয়। ফলে আমরা আপাতত কোনো চাপ অনুভব করছি না। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল হয়েছে। এ ছাড়া বিএনপি যা কিছুই করুক না কেন? তাতে কিছু হবে না। বরং বিএনপি অনেকটা বুমেরাং হয়ে গেছে প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের পর। সম্প্রতি কমিউনিটি ক্লিনিকের বিশ^ব্যাপী স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এটি প্রধানমন্ত্রীর অর্জন। বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, শেষ পর্যন্ত বিশ্ব সম্প্রদায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পক্ষেই থাকবে। ....
