এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা হচ্ছে না: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি সম্পন্ন হচ্ছে না। ....
লোড হচ্ছে...
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি সম্পন্ন হচ্ছে না। ....
সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দীর্ঘমেয়াদি চুক্তির উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা হিসেবে আখ্যা দিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই চুক্তি বাস্তবায়নের সঙ্গে জড়িতদের কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে—বিষয়টি এখনই নিশ্চিত করতে হবে। ....
চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিরসনে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক-কর্মচারীদের ব্যাপক তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ....
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে নিয়ে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। ....
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ....
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে জাহাজে পণ্য ওঠানো-নামানো বন্ধ থাকায় আমদানি ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ী ও ব্যবহারকারীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ....
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ‘ব্লকেড কর্মসূচিতে’ শত শত মানুষ মহাসড়কে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ....
জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর নেতৃবৃন্দ। বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচিতে এই হুঁশিয়ারি প্রদান করা হয়। ....
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও মালামাল। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন। ....
চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মেথর পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের। ....
মালিকের কুকুর আর কাস্টমারদের জন্য রান্না করা খাবার এক ফ্রিজে, একই সঙ্গে। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরীর জুবলি রোডে অবস্থিত টাওয়ার ইন হোটেলের গ্রিন চিলি রেস্টুরেন্টে। ....
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রোজার পণ্য নিয়ে এখনও ভাসছে পাঁচটি জাহাজ। এর মধ্যে কোনো কোনো জাহাজ প্রায় দুই থেকে তিন মাস আগে রোজার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। ....