বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, বরিশাল দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে। দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শৈল্পিক বিপ্লব। বরিশাল যেহেতু ঢাকার নিকটতম তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনাগুলোই যাচাই করতেই বরিশাল এসেছি। ....
