বরিশালে ময়লার স্তূপ থেকে বইয়ম ভর্তি দুই নবজাতকের মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে বইয়ম ভর্তি দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে। ....
লোড হচ্ছে...
বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে বইয়ম ভর্তি দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে। ....
মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে স্থানীয় ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আকস্মিক ধর্মঘটে বরিশাল থেকে ঢাকা, খুলনা, পিরোজপুরসহ সব রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ....
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ....
বরিশাল জেলার বানারীপাড়ায় দুটি খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন করার পর প্রকল্পের অব্যবহৃত ১৬ লাখ ২০ হাজার ৫৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। সরকারি অর্থের এই বিরল সাশ্রয় ও সঠিক ব্যবহারের উদ্যোগে ইউএনও’র পাশাপাশি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর উন্নয়নমুখী দিকনির্দেশনা ও তদারকির ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ বাসিন্দারা। ....
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রবল বর্ষণ ও নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। পানির তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামে ইতিমধ্যে অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনগুরুত্বপূর্ণ বাবুগঞ্জ-স্টিমারঘাট সড়ক। ....
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) বিদ্যুৎ শাখায় কর্মরত মাঠপর্যায়ের কর্মীদের (লাইটম্যান) কাজের গতি ও সেবার মান বাড়াতে সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক অনুষ্ঠানে এসব প্রয়োজনীয় সরঞ্জাম কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়। ....
গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে ভোলার লালমোহন উপজেলা থেকে সহস্রাধিক নেতাকর্মী লঞ্চযোগে রওনা হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এই যাত্রায় অংশ নেন। ....
বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, ভিডিওতে দেখা ইটের টুকরোটি সামনের একটি গাড়ির চাকা থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল। ....
বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে রাজধানী ঢাকায় ফেরার পথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ স্কুল শিক্ষার্থীদের আবদারে মাঝপথে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় ও সেলফি তুলেছেন তিনি। ....
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে এবং অতি সম্প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারকে বিদায় করেছে। দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে সবাইকে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি আগামী এক বছরের মধ্যে সারাদেশে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনার ঘোষণা দিয়েছেন। ....
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য তারা হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন। ....
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। সোমবার (১ জুন) থেকে বরিশালসহ উপকূলীয় জেলাগুলো থেকে রাজধানী ঢাকা ও অন্যান্য গন্তব্যমুখী মানুষের ঢল নেমেছে নদীবন্দর, বাস টার্মিনাল ও মহাসড়কগুলোতে। ....
বাংলাদেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ এমন তথ্য উঠে এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তত্ত্বাবধানে পরিচালিত এক জাতীয় গবেষণায়। ....
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের ওপর রাতভর র্যাগিং ও নির্যাতনের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ....
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন ও মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবিতে ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ২২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দিনভর কর্মসূচির পর কোনো আশ্বাস না পেয়ে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। ....
ভোলার কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বলেছেন, ‘ভোলাবাসির প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু। এটি শুধু একটি ইঞ্জিনিয়ারিং প্রকল্প নয়, এটি ভোলার মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক যোগসূত্র বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত। এই দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং জাতীয় উন্নয়নের স্বার্থে দ্রুত বাস্তবায়ন জরুরি।’ ....
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা প্রতীক), জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল প্রতীক) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা প্রতীক)। আর টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান মুশফিক। ....
রোববার দুপুর দেড়টায় নগরীর সদর রোডস্থ আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দল-মত নির্বিশেষে সব মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। বিএনপির সমর্থকরাও মনে করছে আমাকে ভোট দিতে পারলে নগরবাসী সেবা পাবে। বিজয়ী হলে বরিশালের উন্নয়ন করার নিশ্চয়তা আমি দিয়েছি। এ সময় নির্বাচনের পরিবেশ ও প্রতিপক্ষ প্রার্থীর বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আমি আওয়ামী লীগের প্রার্থী, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে, করতেই পারে। কিন্তু আমার দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক ও চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি। এখানে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না। অভিযোগ যে কেউ করতে পারে। কোনো বিষয়ে আমি পাল্টা জবাবও দিতে চাই না। তবে আমি বলব, নির্বাচনের পরিবেশটা ভালো আছে। ইনশাআল্লাহ এখানে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গাজীপুরের চেয়েও বরিশাল ও খুলনা সিটিতে ভালো ভোট হবে : রোববার নির্বাচন কমিশার ব্রিগেডিয়ার ....
অন্যদিকে অভিযোগ তোলা হয়েছে খোকন সেরনিয়াবাতের পক্ষে নির্বাচন পরিচালনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পরীক্ষিত নেতকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি গঠন করা হয়েছে। ....
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দেওয়া অনেকের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় বলে জানিয়েছে র্যাব-৮। এদের মধ্যে ১৪ জনের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। তবে আরও ২৫ জনের তালিকা নিয়ে যাচাই-বাছাই করছে র্যাব। ....