দেশের কোনো টিভিতে খেলা না দেখানোয় বিসিবি সভাপতির ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় আসতেই উল্লাসে ফেটে পড়ে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড। প্রবাসী বাংলাদেশিদের লাল-সবুজ পতাকায় ডারউইন তখন যেন এক টুকরো বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের এই অনন্য মুহূর্ত দেশের কোটি দর্শক উপভোগ করেছেন ঠিকই, তবে আক্ষেপের বিষয় হলো—দেশের কোনো টেলিভিশন চ্যানেলে এই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়নি। টাইগারদের এই গৌরবোজ্জ্বল লড়াই দেখতে দেশের দর্শকদের নির্ভর করতে হয়েছে ভিনদেশি টিভি চ্যানেল ও আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর। ....
