ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; বরং তা দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও অবদানের ফল বলে মন্তব্য করেছেন আতিকুর রহমান রুমন। এ আন্দোলনের সফলতা এককভাবে দাবি করে অন্যদের অবদানকে খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যৌথভাবে “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা জহির উদ্দিন স্বপন। ....