সপ্তাহের শুরুতেই চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়াল ১২২০ কোটি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ; এদিন ডিএসইতে ১ হাজার ২২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ....
