৪৪তম বিসিএসের সংশোধিত ফল এ সপ্তাহেই
‘রিপিট ক্যাডার’ (একই ক্যাডারে পুনরায় নিয়োগ) ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ-সংক্রান্ত বিসিএস বিধিমালা সংশোধনে সরকারের চূড়ান্ত অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত বিধির গেজেট জারি করেছে। এরপরই সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংশোধিত ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে। ....
