১৯৪৮ সালে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে মধ্যপাচ্যে অবৈধ রাষ্ট্র ইসরাইল সৃষ্টি করা হয় বিশ্ব মানবতার জন্য এটি একটি বিপজ্জনক। ইসরাইল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনের ২২ হাজার নাগরিক হত্যাকাণ্ড, গ্রামের ৭ লাখ অধিবাসীকে বাস্তুভিটা ছাড়া করার করুন কাহিনী সে দেশের মুসলমানেরা আজও ভোলেনি যে কারণে যে দিবসটি স্মরণ করার জন্য প্রতিবছর ‘নাকবা বা বিপর্যয় দিবস’ হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা।
সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্যসহ অন্যান্য সংকট কেটে না উঠতেই ২০২৩ সালের অক্টোবরের মাঝামাঝি থেকে দখলদার ইহুদিবাদী এবং ফিলিস্তিনের মুক্তিকামী ইসলামপন্থি সংগঠন হামাসের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। পশ্চিমা মদনপুষ্ট ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর চলমান আগ্রাসনে ৭,৩২৬ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে শুধু শিশুই ৩,০৩৮ জন এবং নারী ১৭২৬ জন। আহত হয়েছে কমপক্ষে ১৮,৯৬৭ জন। ধ্বংসস্ত‚পের নিচে আটকা পরে নিখোঁজ হয়েছে কমপক্ষে ১৭০০ জন তার মধ্যে ৯৪০ জনই শিশু। গণহত্যা চালানো হয়েছে ৭২০টি ফিলিস্তিনি পরিবারের উপর। ১০৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত আহত হয়েছেন ১০০ জন। চলমান আগ্রাসনে এ পর্যন্ত ২৪ সাংবাদিককে হত্যা করা হয়েছে। লক্ষ্য করা হয়েছে জ্বালানি সংকটের কারণে ১২টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যকেন্দ্র সেবার বাইরে চলে গেছে। ইসরাইল জ্বলানি সরবরাহ বন্ধ করে অব্যাহত রাখায় ইনকিউবেটরে থাকা ১৩০ এর অধিক ফিলিস্তিনি শিশুর জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।
মূলত ভূখণ্ডটা ফিলিস্তিনের। আগ্রাসী দখলদার হলো ইসরাইল। পূর্বে অনেক দুঃখজনক, হৃদয়বিদারক ও লোমহর্ষ ঘটনা ঘটেছে। প্রাণ হারাতে হয়েছে বহু বনি আদমকে। নিজ দেশে বহু বছর হলো পরবাসীর মতো বসবাস করছে। শোষণ, বৈষম্য আর বঞ্চনার শিকার হতে হতে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিক তখনই সময় সুযোগ বুঝে নিজ দেশ ও পূর্ণস্থান আল-আকসা মসজিদ উদ্ধারে স্বাধীনতাকামী ইসলামী সশস্ত্র বাহিনী হামাস ইসরাইলের উপর অতর্কিতভাবে হামলা করতে বাধ্য হয়েছে। প্রতিদিন সেখানে পানি খাদ্য-চিকিৎসার অভাবে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। যদি মুসলিম বিশ্বের সব ধরনের বিভেদ ভুলে একতাবদ্ধভাবে যথাযথ ভূমিকা পালন করে তবে ফিলিস্তিনদের মুক্তি আন্দোলন আরও বেগবান হবে এবং অচিরেই ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবে।
এ অবস্থায় মুসলিম বিশ্বের মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছে। যদিও এই জেগে ওঠার সময়টা দীর্ঘ হয়ে যাচ্ছে তারপরেও একটা সমাধান হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বের বিভিন্ন দেশের সর্বস্তরের জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতিজ্ঞাপন ও ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য প্রতিবাদ করে যাচ্ছে। এর বিপরীতে মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ বিশেষ করে আরব দেশগুলো নীরবতা অবলম্বন করে যাচ্ছে যা খুবই দুঃখজনক এবং মুসলিম দেশ হিসেবে এটি একটি অপমানজনকও বটে। কেবল ইয়েমেন, লেবানন, ইরাক ইরান এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে।
আর এ কারণে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরাইলের পক্ষ থেকে গাজা শহর ২৪ ঘণ্টার মধ্যে খালি করে নিরাপদে চলে যাওয়ার আলটিমেটাম বেঁধে দেয়া হয়েছিল। এতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মন্তব্য করেন এটি একটি অবাস্তব ঘোষণা। ১১ লাখ বেসামরিক মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকার ছাড়তে হবে ঘোষণা একটা অমানবিক। ঘোষণার পরপরই হাজার হাজার বেসামরিক গাজা অধিবাসীরা গাধা, ঘোড়া, ব্যক্তিগত গাড়ি অথবা পদব্রজে দক্ষিণাঞ্চলের দিকে রওনা হয়। নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার পথেও নিরীহ মানুষদের বোমা হামলাসহ নানা ধরনের বিড়ম্বনার স্বীকার হতে হয়েছে বলে জানা যায়।
বর্তমানে গাজা সীমান্তের সন্নিকটে লাখ লাখ সশস্ত্র বাহিনীর ট্যাংকসহ নানা ধরনের সাঁজুয়া সরঞ্জাম নিয়ে জড়ো হয়েছে। রয়টার্স জানায়-কিছু অংশে ইতোমধ্যেই ট্যাংক ও সাঁজোয়া প্রবেশ করতে সক্ষম হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যডমিরাল দানিয়েল হ্যাচারি দাবি করে-হামাসের আকস্মিক হামলায় অন্তত ১৩০০ মানুষ নিহত হয়েছে অপরদিকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ৩০০০ এর অধিক মানুষ। এখনও যুদ্ধ ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে- শীঘ্রই গাজা সিটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। এদিকে ফিলিস্তিনিদের জন্য সুখবর হল গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামসের সাথে চলমান সংঘাতের মধ্যে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন খোদ ইসরাইলের তথ্যমন্ত্রী গ্যালিট ডিস্টেল অ্যাটকরিয়ান। ইসরাইল-হামাস যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরাইলের সাথে সৌদি আরবের সংলাপ ফলপ্রসূ না হওয়ায় শেষ পর্যন্ত সংলাপ স্থগিত ঘোষণা করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইল তাদের অপরাধযজ্ঞ না থামালে যেকোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। ইতোমধ্যে ইরান, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও লেবাননসহ অন্তত ৭০টি রাষ্ট্র ফিলিস্তিনের সমর্থনে সংহতি প্রকাশ করেছে।
এ সংঘাত নিরসনে ন্যায়ের পক্ষে মৌন ও সমর্থন জানিয়েছে চীন ও রাশিয়া। তবে এশিয়া মহাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধারণ তৌহিদী জনতা ইতোমধ্যে আল আকসা মসজিদের পূর্ণ অধ্যুষিত ফিলিস্তিনিদের স্বপক্ষে ইসরাইলে আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বক্তৃতা, বিবৃতি অব্যাহত রেখেছে।
এদিকে যুক্তরাষ্ট্র পূর্ব মধ্যসাগরে যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আইজেন হাওয়ার পাঠিয়েছে জেনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ‘আগ্রাসন বন্ধ না হলে মুসলিমদের কেউ রুখতে পারবে না। মুসলমানদের সংগঠন যদি মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারে তাহলে ফিলিস্তিন কেন শুধু বিশ্বের কোনো মুসলিম দেশেই হামলা বা শাসন শোষণ করতে হলে একশবার ভাবতে হবে। ইহুদিরা এখন দিন গুনছে দাজ্জালের আগমনের আর আমরা স্মরণ করি এডলফ হিটলারের কথা। তিনি যেভাবে বিশ্বের বুকে ইহুদিদের ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিলেন সেই কথা সবার মনে পড়ে।
তিনি কিছু ইহুদি রেখে যাচ্ছেন যাতে সবাই মনে করে যে কেন তিনি তাদের মেরে ছিলেন। শুধু মুসলমান হিসেবে নয় মানুষ হিসেবে উচিত এ হত্যাযজ্ঞের বিপক্ষে দাঁড়ানো শুধু ফিলিস্তিন নয় কোথাও এমনটা না হোক সেটাই প্রত্যাশা।
একটা মজার বিষয় হচ্ছে বাজারের মানুষ আজকে যে অবস্থায় গাজায় মানুষ দাঁড়িয়ে আছে তার চেয়েও করুন অবস্থায় ছিল ইসরাইলের মানুষেরা। ইসরাইলের যেসব ইহুদিরা বাস করে তাদের আমাদের বাংলাদেশের বেদের সম্প্রদায়ের সঙ্গে তুলনা করা যায়। বেদের সম্প্রদায়ের যেমন নির্দিষ্ট কোনো ঘর নেই তেমনি ইহুদিদের নির্দিষ্ট কোনো ঘর ছিল না। ফিলিস্তিনের বুকে তারা উড়ে এসে জুড়ে বসেছে। মূলত দেশটা ফিলিস্তিনের, এটাই হচ্ছে চরম সত্য।
ফিলিস্তিন তাদের পূর্বের মানচিত্রে ফিরে যেতে চায়। এটা শুধুমাত্র তাদের না সারাবিশ্বের সকল মুক্তিকামী মানুষের চাওয়ার জায়গা। ফিলিস্তিনি চাওয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের ভাবাদর্শে একরকম মিলে যায়। আমরা যেভাবে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি সেভাবেই ফিলিস্তিন স্বাধীনতা চায়। তাই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুগ যুগান্তরে অনেকেই কাজ করে গেছেন। সেই পালে নতুন হাওয়া লাগিয়েছিল হামাস। হামাস হচ্ছে হারাকাত আল-মুকাওয়ামা আল ইসলামিয়া (ইসলামী প্রতিরোধ আন্দোলন), তারা ফিলিস্তিনের একটি ইসলামী রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে। হামাস বেশ কিছুদিন ধরেই নতুন করে ইসরাইলে হামলা চালাচ্ছে। হামাসের হামলার সাথে নতুন করে যোগ দিয়েছে পরমাণু শক্তিধর শিয়া অধ্যুষিত দেশ ইরান।
বিশ্বে মুসলমানের সংখ্যা ২২০ কোটির মতো হলেও শুধুমাত্র ইরানের কেন দায়বদ্ধতা ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এটা অনেকের প্রশ্ন। ইসরাইলের সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এ হামলার সময় সফরে ছিলেন। তিনি সফর সংক্ষিপ্ত করে এসে জরুরি বৈঠকে বসেন। তারাও ইরানকে প্রতিরোধ করতে বদ্ধপরিকর। তারা অবশ্যই যতটা না ইসরাইলের পাশে দাঁড়ানোর জন্য উদগ্রীব তার চেয়ে বেশি অবশ্য তাদের চিন্তা ইরানের মাথাচাড়া দিয়ে উঠার ব্যাপারটা।
অধিকাংশ মুসলিম রাষ্ট্রসমূহের সরকার ও রাষ্ট্র প্রধানরা জনসমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য মানবতার দুশমন আমেরিকা ও ইসরাইলের তাবেদারির ভ‚মিকা পালন করে চলছে। একমাত্র ইরানের মরহুম প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ছিলেন তার ব্যতিক্রম। তিনি, তুর্কির প্রেসিডেন্ট এরদোগান মুসলিম রাষ্ট্রসমূহের ঐক্যের সূচনা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এ মানুষটির অকাল মৃত্যু হওয়ায় বিশ্ব তার এক সাহসিক সন্তান ও সেনাপতিকে হারালো। ফিলিস্তিনের মানুষের জন্য রাইসির অবদান চিরস্মরণ হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি ইরানের পরবর্তী সরকার সৈয়দ ইব্রাহিম রাইসির পথেই ইরানকে এগিয়ে নিয়ে যাবেন।
গত বছর ৭ অক্টোবর গাজায় যে যুদ্ধ শুরু হয় তা আঞ্চলিক উত্তেজনা আবার তুঙ্গে নিয়ে যায়। কয়েক দফা পাল্টাপাল্টি ঘটনার পর ২০২৪ সালের এপ্রিল মাসে ইরান সরাসরি ইসরাইলের উপর শত শত ক্ষেপনাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করে। রাইসি বলেন- আমরা বিশ্বাস করি যে, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের জন্য প্রথম ইস্যু।
শেষমেশ ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার পরে ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্কে চিড় ধরা শুরু করে। তখন ইরানের বিপ্লবী সরকার ইসরাইলের দূতাবাস ভেঙে দিয়ে ফিলিস্তিনের দূতাবাস গঠন করে। ইরানের ইসরাইল নীতি পরিবর্তন হওয়ার ফলে সম্পর্ক ভেস্তে যায়। এছাড়াও মিসাইল এবং পরমাণু প্রকল্পে হাত দেয়ার পর তো তিক্ততা আরও বেড়ে যায়। এসব প্রকল্পের অনেক বিজ্ঞানীকেও হত্যা করে ইসরাইল। হামাসের সঙ্গে হোক ফিলিস্তিনের সঙ্গে হোক সখ্যতার চেয়েও বড় বিষয় হয়তো ইসরাইলের সঙ্গে ইরানের ঐতিহাসিক দ্বন্দ্ব। আবার এটাও সত্য যে ইসরাইলের সঙ্গে তাদের লেগেছেও ফিলিস্তিনের জন্যই। যে কারণেই হোক ইরান তো পাশে দাঁড়িয়েছে। মুসলিমদের বড় বড় দেশগুলো এখন ইরানের দোষ না ধরে তারাও তো পাশে দাঁড়াতে পারতো, সেটা না করে ইরানের পেছনে লাগার কোনো কারণ নেই।
বিষয় হচ্ছে, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ ইসরাইল চালাচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউ কথা বলছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির কিন্তু স্থায়ী সমাধানের পক্ষে আগানোর মতো কোনো উদ্যোগ কেউ নিতে পারেনি। শিয়া অধ্যুষিত দেশ পাশে দাঁড়ালে যদি নিজেদের জাত চলে যায় তাহলে সুন্নি মুসলমানদের যারা বড় কর্তা আছে তারা কেন চুপ করে বসে আছে। এ বিষয়ে সবচেয়ে বেশি এগিয়ে আসার কথা ছিল বিশ্ব মুসলিমদের আবেগ অনুভ‚তির জায়গা সৌদি আরব কেন কোনো কথা বলে না, এটা নিয়ে অনেকের অনেক কথা। যে দেশে পবিত্র কাবা শরীফ আছে, যে দেশে আমাদের প্রিয় নবী (স.)’র কবর রয়েছে তারা যদি মুসলমানদের কষ্টে চুপ করে থাকে তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে।
ফিলিস্তিন শুধু মুসলিম দেশ বলে নয়, ফিলিস্তিনের মাটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইসরাইলের সকল কিছু কেন্দ্রবিন্দু আল আকসা মসজিদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। এ জায়গা থেকে আমাদের প্রিয় নবী (স.)কে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল। আর ঠিক সেই মসজিদ ভেঙে ইহুদিরা বানাতে চায় সোলাইমানের তৃতীয় মন্দির। এ মসজিদে তারা মুসলমানদের নামাজ পড়ায় বাধা দেয়। এ আকসা মসজিদ ভাঙতে হলে মুসলমানদের বুকের উপর ছুরি চালাতে হবে। আমাদের মুসলিম ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে আছে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে বসবাস করছে। মুসলমান হিসেবে নাই বা দেখি মানুষ হিসেবে উচিত এ হত্যাযজ্ঞের বিপক্ষে অবস্থান নেয়া।
লেখক: গবেষক ও কলামিস্ট

