রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ৩ তলা একটি ভবনে বিস্ফোরণের পর সেখানে হাজির হয়েছিল সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। আইইডি পরীক্ষার জন্য এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, নন লিনিয়ার জাংশন ডিটেক্টর ও জ্যামার আনা হয়। এই টিমের নেতৃত্বে আসা মেজর কায়সার বারি তুষার জানিয়েছেন, বিস্ফোরিত ভবনে কোন ধরনের বিস্ফোরণ সংক্রান্ত কোনো আলামত বা আইইডি পাওয়া যায়নি।
রোববার বিকেল পাঁচটার দিকে বিস্ফোরিত ভবন মেনশন এর নিচতলায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি আরো জানিয়েছেন, ঘটনাস্থলে কোন ধরনের বারুদ, বিস্ফোরক আলামত বা আইইডি পাওয়া যায়নি।
তিনি জানান, বিস্ফোরণের কোনো কেমিক্যাল পাওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা করার জন্য তারা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু এমন কিছু পাননি। আরো বিস্তারিত জানার জন্য তারা তদন্তের প্রয়োজন বলে মত দেন তিনি।
