প্রতিদিনই নানা প্রয়োজনে কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে মার্কেট বন্ধের দিন না জেনে বের হলে পড়তে হতে পারে ভোগান্তিতে। তাই আজ (মঙ্গলবার) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
মঙ্গলবার কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
এ ছাড়া বন্ধ থাকবে বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।
তাই কেনাকাটা কিংবা অন্য প্রয়োজনে এসব এলাকায় যাওয়ার আগে মার্কেট বন্ধের বিষয়টি জেনে নিয়ে বের হওয়াই ভালো।
বিএইচ




