হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, তাদের নির্দেশনা অমান্য করে চলাচলের চেষ্টা করায় ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ট্যাংকার প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি পূর্বাঞ্চলে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
আইআরজিসির দাবি, ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি।
এদিকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
সূত্র: আলজাজিরা
বিএইচ




