রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেফতার করা হয়; ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ১০০ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন এবং ওয়ারী বিভাগ থেকে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া উত্তরা বিভাগ থেকে ৪২ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন এবং রমনা বিভাগ থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআর




