রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভবনটির চতুর্থ তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





