ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে একটি অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
