Image description

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা গ্রামে ১০ টাকা নিয়ে ছোট শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে ভাতিজা তৌহিদ হোসেন (১৮) চাচী আয়েশাকে খাতুন (৪০) কে এলোপাথারি আঘাত করে হত্যা করেছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দুই শিশুর মাঝে ১০ টাকা নিয়ে ঝগড়া  বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে তোহিদ  হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচী মারা যায়। 

ফুলবাড়ীয়া থামার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।