মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশালাকৃতির একটি ইলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বরিশালের পোর্ট রোড পাইকারি মোকামে মাছটি ১০ হাজার ৬৩৭ টাকায় বিক্রি হয়েছে।
পোর্ট রোডের মৎস্য আড়তদার আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর ভোলার তজুমদ্দিন অংশে জেলেদের জালে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। স্থানীয় পর্যায়ে হাতবদলের পর সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে পোর্ট রোড বাজারে আনা হয়। বাজারে সচরাচর এত বড় ইলিশ দেখা যায় না বলে মাছটিকে একনজর দেখতে স্থানীয়দের ব্যাপক ভিড় জমে যায়।
আড়তদাররা জানান, মাছটি পাইকারি বাজারে প্রতি মণ ১ লাখ ৮৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের এই ‘রাজা ইলিশ’টির দাম পড়েছে ১০ হাজার ৬৩৭ টাকা।
এনআর

