\"সংহতিই শক্তি, বিপ্লবই মুক্তি\" - এই স্লোগানকে সামনে রেখে মোংলায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬।
শনিবার (৭ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুর আগেই অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনদের উপস্থিতিতে পুরো হল পরিণত হয় এক মিলনমেলায়।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। স্বাধীনতার পরাজিত শক্তি যখন দেশকে আবারও অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল, যখন চারদিকে অরাজকতা, ষড়যন্ত্র আর রক্তের খেলা চলছিল, ঠিক তখনই সিপাহী আর সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছিল।
তাদের সেই ঐক্যবদ্ধ বিপ্লবই সেদিন দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে। তাই ৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা ফিরে পাওয়ার দিন, জাতীয় ঐক্যের প্রতীক।
মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আ: মান্নান হাওলাদার বলেন, \"৭ নভেম্বরের শিক্ষা হলো দেশ যখন সংকটে পড়ে, তখন দল-মত নির্বিশেষে সবাইকে এক হতে হয়। সিপাহী-জনতা সেদিন দেখিয়ে দিয়েছিল, ঐক্যবদ্ধ জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না।\"
মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার বলেন, আজকের নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জানাতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি এমন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই তরুণদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় এই সংহতির চেতনাকে ধারণ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলার আহবায়ক মো: আবু হানিফ, মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমবায় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ কবির, প্রানী সম্পদ কর্মকর্তা সুমন সরকার, মোংলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম নুর জনি, বিএনপি নেতা বাবলু ভূঁইয়া, ৬ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা একের পর এক পরিবেশন করেন দেশাত্মবোধক গান, বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য। \"প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ\", \"আমি বাংলায় গান গাই\" এর মতো গানে বারবার করতালিতে মুখরিত হয় পুরো অডিটোরিয়াম। শিশু শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে বক্তারা সকলকে জাতীয় ঐক্য ধরে রেখে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
এসএ

