জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান। ৭ নভেম্বরই এই ভিত্তি স্থাপিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়া পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এদেশের জন্য এজি ওসমানি, জিয়াউর রহমান, মওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমানের যে অবদান, আমরা বাংলাদেশের মানুষ তা অস্বীকার করতে পারব না।
দুলু বলেন, সত্যিকারের ইতিহাস লিখতে হবে। বারবার এই ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এতে করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। তাই আমাদের পেছনে তাকানোর সুযোগ নাই। প্রতিহিংসার রাজনীতি, আক্রমনের রাজনীতি আমরা করতে চাইনা। আমরা চাই দেশের স্বার্ভমৌত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।
নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।
অপরদিকে, সকালে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সকাল ১০টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতা, বাবুল চেীধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
বিএইচ
