জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেক।
আলোচনা সভায় বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপস্থিত অতিথিরা জাতীয় জীবনে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
এসএ

