ঢাকার ধামরাইয়ে প্রায় ২০ বছর পর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন।
উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: ফাহিম শাহরিয়ার। ধামরাই থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল করিম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তুলা প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন ১৯৭৫ সালের ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তুলে ধরেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সহ বেগম খালেদা জিয়ার ইতিহাস তুলে ধরেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিআর

