শুল্ক ফাঁকি দিয়ে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে অবৈধপথে মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি দেশীয় ব্র্যান্ডের ডায়মন্ড সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ

