প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নির্দেশনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয়কের ভূমিকা পালন করেন যুগ্ম পরিচালক ও উপাচার্যের দপ্তরের একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম।
দোয়া ও মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মুসল্লি অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।
এসএ




