রাজবাড়ী সদর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার চর লক্ষীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমানের বয়স ৫১ বছর। তিনি রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর লক্ষীপুর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ২০২৬ সালের ১৪ জুন সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বিএইচ




