ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার।
রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৭টায় উপজেলার কাঁচপুরের স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তবে তাদের বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।
ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।




