পলাতক ফ্যাসিস্ট সরকারপ্রধানদের দেশে ফিরে আসার কোনো ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, কথিত ওই সরকার দেশে ফিরবে এবং দেশের মানুষ তা গ্রহণ করবে—এমন আশা করা বা স্বপ্ন দেখা ঠিক হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর ও উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ





