বলিউডে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ধুম। যশরাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ধুম সিরিজের চতুর্থ পার্ট আসতে চলেছে। ধুম সিরিজের প্রথম পর্বে ছিলেন জন আব্রাহাম। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সিরিজে দেখা যায়নি এই অভিনেতাকে।
গুঞ্জন উঠেছে-ধুম ফোরে ফের চোরের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। এই ছবিতে একটি প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকেও। প্রায় দুই দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন জন আব্রাহাম।
চলতি বছরের শুরুতেই জন আব্রাহাম ‘পাঠান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন। তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। নেগেটিভ চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। তাই তো যশরাজ ফিল্মস জনকে নেতিবাচক চরিত্রে নির্বাচন করেছেন।

