আবার এক সপ্তাহ পিছিয়ে আগামী ১২ মে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।
তিনি জানান, ‘চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয় ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে “পাঠান” দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। তবে দুই সপ্তাহ নয়, আমরা এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছি।’
‘পাঠান’ মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার, প্রযোজক ও নির্মাতা অনন্য মামুন বলেন, সবার সম্মতিতেই সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
প্রসঙ্গত, চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতারা হিন্দি ছবি আমদানিতে কোনো আপত্তি নেই এ মর্মে তথ্য মন্ত্রণালয়ে লিখিত দিয়েছেন। এরই প্রেক্ষিতে সাফটা চুক্তির আওতায় সরকার দুই বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে।

