বলিউড অভিনেতা আদিত্য সিং রাজপুতের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আদিত্য সিং রাজপুতকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জানা যায়, এক বন্ধু তার মরদেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।
সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে তার। দিল্লিতেই জন্ম ‘সিপ্লসটভিলা’ রিয়েলিটি শো খ্যাত অভিনেতার। মুম্বাইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন।

