ধীরে ধীরে বিপন্ন হচ্ছে পাহাড়ি প্রকৃতি এবং চা-বাগান। এতে করে হুমকির মুখে পড়ছে এখানকার বসবাসরত বন্যপ্রাণীরা। প্রকৃতির এই ধ্বংসলীলা চলতে থাকলে আগামীতে কিছু কিছু প্রাণী দেশের ভূ-মণ্ডল থেকে বিলুপ্তির তালিকায় চলে যাবে। পাহাড়ি এলাকা এবং চা শিল্পাঞ্চলের একটি বিশেষ প্রজাতির প্রাণী একসময় প্রায়শই দেখা যেত। ভোরে এবং শেষ বিকালের আলো নিভে এলে এই প্রাণীটি খাদ্যের সন্ধানে বেরোতো। পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে পাহাড়ি এলাকা এখন আর এ প্রাণীটিকে তেমনভাবে দেখা যায় না। ক্রমশই হারিয়ে যাচ্ছে প্রাণীটি।
বিলুপ্তির দিকে চলে যাওয়া এই বিশেষ প্রাণীটির নাম ‘বুনো খরগোশ’। বর্তমানে এরা অত্যন্ত বিরল বা দুর্লভ প্রজাতির প্রাণী। সম্প্রতি চা-বাগান এলাকায় দেখা মেলেছি। প্রায় চার মাসের নিরলস প্রচেষ্টার পর হঠাৎ খরগোশটির দেখা পাওয়া গেল। বুনো খরগোশ প্রসঙ্গে চা বাগানে কর্মরত প্রত্যক্ষদর্শীরা বলেন, বুনো খরগোশকে আগে দেখতাম, অনেকদিন ধরে দেখি না। প্রায় প্রতিদিন বিকালেই চা-বাগানের খরগোশ বিচরণ করতো। এখন তেমন তাদের দেখাই পাওয়া যায় না। প্রাণীটির দীর্ঘ সন্ধানে দিনের পর দিন চষে বেড়াতে বেড়াতে সম্প্রতি গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বুনো খরগোশটির দেখা মেলে। এরা যে অত্যন্ত ভীতু প্রকৃতির প্রাণী তা উপলব্ধি করা গেল মাত্র ২/৩ সেকেন্ডেই! এই ক্ষুদ্র সময়টুকুই ছিল তার অবস্থানের ক্ষণ। পর মুহূর্তেই দ্রুত
চাগাছের তলে লুকিয়ে পড়ে নিজেকে নিরাপদে নিয়ে যায় সে। বুনো খরগোশের ইংরেজি নাম ওহফরধহ ঐধৎব আর তার বৈজ্ঞানিক নাম খবঢ়ঁং হরমৎরপড়ষষরং। এরা দৈর্ঘ্যে লেজসহ প্রায় ৬০ থেকে ৭০ সেন্টিমিটার হয়ে থাকে। আকৃতির ভিন্নতায় এদের ওজন প্রায় দেড় থেকে সাত কেজি। এদের দেহের ওপর ধূসর এবং বাদামি রঙের ছাপ। মাঝে মাঝে কালচে দাগও রয়েছে। এদের কান বেশ লম্বা, চোখের বৃত্ত বড় এবং লেজটি খাটো। এদের খাদ্য তালিকায় রয়েছে দুর্বাঘাসসহ অন্যান্য প্রজাতির ঘাস, গাছের পাতা, ফল, পাতাযুক্ত সবজি, শস্যদানা প্রভৃতি।
এ প্রাণী সম্পর্কে চা-বাগানের এলাকার শ্রমিক সোলেমন বলেন, আজ থেকে ১০-১৫ বছর আগেও বাগানে প্রায় প্রতিদিনই বুনো খরগোশ দেখতে পেতাম। খুব ভোরে এবং বিকালে ওরা চা-গাছের নিচে ঘাস খেতে মাটির গর্ত থেকে বের হয়ে আসতো। কিন্তু এখন অনেকদিন হয়, চা বাগানে একটি খরগোশও দেখিনি। মনে হচ্ছে, ক্রমেই দৃষ্টি থেকে হারিয়ে যাচ্ছে প্রাণীটি।
মানবকণ্ঠ/আরএইচটি

