জিঙ্ক মানবদেহের স্বাস্থ্য সংক্রান্ত নির্দিষ্ট কিছু অবস্থার সর্বোচ্চ উন্নতি ঘটায়। এটা দেহের শক্তি, ক্ষমতা ও দক্ষতা বাড়ায়। এটা সর্দি-কাশির দারুণ নিরাময়ক এবং ত্বকে লাগানো হলে ঠাণ্ডা ঘা, ব্রণ ও বয়সের ছাপ পড়ার চিকিৎসা করে।
গবেষণা অনুযায়ী, ৮৫% মহিলা এবং ৬৭% পুরুষ দৈনন্দিন প্রয়োজনীয়তার তুলনায় কম পরিমাণ জিঙ্ক গ্রহণ করে।
জিঙ্কের অভাবে বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে খাবারে অনীহা এবং চুলপড়া, ইরেক্টাইল ডিসফাংশন, ত্বক ও চোখে ক্ষত, স্বাদ ও গন্ধ না পাওয়া, খুব আস্তে আঘাত নিরাময়, মানসিক অবসাদ ও পেশির বেদনা, ক্রমাগত ঠাণ্ডা লাগা বা সর্দি-কাশি কিংবা পাকস্থলীর সমস্যা, মনোসংযোগ করতে সমস্যা ও ওজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
জিঙ্ক পেতে খাদ্যতালিকায় যোগ করতে কিছু বিশেষ খাবার।
যেমন- মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। গরু, খাসির মাংস খেতে হবে নিয়মিত। তবে পরিমাণে ও প্রসেস করা মাংস খাবেন না। মসুর, মুগ, ছোলা, কাবুলির মতো ডাল থেকেও আমরা জিঙ্ক পেয়ে থাকি। জিঙ্কের ঘাটতি মেটাতে চিয়া সিড, কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজের মতো কিছু জিনিস ডায়েটে রাখা যায়। হাতের কাছেই রয়েছে দুধ-ডিম-দই।
মানবকণ্ঠ/এআই

